হাসনাত আব্দুল্লাহ

দেশের প্রয়োজন হলে আসিফ আবারো রাজপথে আসবে

‘আবার যদি দেশের প্রয়োজনে দরকার হয়, আসিফ মাহমুদ আবারো রাজপথে আসবে, স্লোগানে কণ্ঠ মিলাবে।’

নয়া দিগন্ত অনলাইন
উপদেষ্টা আসিফ মাহমুদ ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ
উপদেষ্টা আসিফ মাহমুদ ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আবার যদি দেশের প্রয়োজনে দরকার হয়, আসিফ মাহমুদ আবারো রাজপথে আসবে, স্লোগানে কণ্ঠ মিলাবে।

সোমবার (১৯ মে) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অপদস্ত না করার অনুরোধ জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

ওই পোস্টে তিনি লেখেন, ‘আসিফ মাহমুদের রক্তঝরা সংগ্রামের দিন আছে, হাসিনা-শাহির গদি কাঁপানো স্লোগান আছে, ফ্যাসিস্ট পতনের বীরোচিত ইতিহাস আছে। আবার যদি দেশের প্রয়োজনে দরকার হয়, আসিফ মাহমুদ আবারো রাজপথে আসবে, স্লোগানে কণ্ঠ মিলাবে।’

তিনি আরো লেখেন, ‘তাকে অপদস্ত কইরেন না, অন্যায্যতা চাপিয়ে দিয়েন না, বেইনসাফি কইরেন না। অপদস্ত কইরা, রক্ত ঝরায়া পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই, আপনারাও অপরাজনীতি কইরেন না।’