তারেক রহমানের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য, শুল্কহার ও ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

অনলাইন প্রতিবেদক
তারেক রহমান
তারেক রহমান |ফাইল ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভার্চুয়ালি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন গ্রিয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই বৈঠক হয়। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য, পারস্পরিক শুল্কহার ও ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।