সেলিম উদ্দিনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা

হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। কোরআনুল কারিমের হিফজ ও তেলাওয়াতের মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের মেধা ও যোগ্যতা তুলে ধরেন।

নিজস্ব প্রতিবেদক
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, অভিভাবক এবং আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, অভিভাবক এবং আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন |ছবি : নয়া দিগন্ত

সীরাতুন্নবী সা: উপলক্ষে নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে রাজধানীর মহাখালী গাউসুল আজম মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির এবং নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন।

হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। কোরআনুল কারিমের হিফজ ও তেলাওয়াতের মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের মেধা ও যোগ্যতা তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা সীরাতুন্নবী সা:-এর আদর্শ অনুসরণের পাশাপাশি নতুন প্রজন্মকে কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা উল্লেখ করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, অভিভাবক এবং আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।