ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বিকেএম আমিরের সৌজন্য সাক্ষাৎ

বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক আরো এগিয়ে নেয়ার বিষয়ে মতবিনিময় করা হয়।

নিজস্ব প্রতিবেদক
এ সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক, কূটনৈতিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়
এ সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক, কূটনৈতিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় |ছবি : নয়া দিগন্ত

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) আমির মাওলানা মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) গুলশানস্থ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়।

এ সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক, কূটনৈতিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়।

বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক আরো এগিয়ে নেয়ার বিষয়ে মতবিনিময় করা হয়।

এ সময় মাওলানা মামুনুল হকের পররাষ্ট্র সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।