অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল। শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে সেখানে প্রবেশ করেন তারা।
প্রতিনিধি দলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী অংশ নিয়েছেন।
উল্লেখ্য, ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য, বিভিন্ন বিষয়ে তার সাথে অন্তর্বর্তী সরকারের মতভিন্নতা; সেই সঙ্গে প্রধান উপদেষ্টার ‘পদত্যাগের ভাবনা’ ইত্যকার নানা বিষয় মিলিয়ে রাজনীতিতে এক অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে।
এহেন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আহ্বান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রথমে বিএনপির সাথে বৈঠক হবে। এরপর রাত সাড়ে ৮টার দিকে জামায়াতে ইসলামী। তারপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাথেও প্রধান উপদেষ্টার বৈঠক করার কথা রয়েছে।



