বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের

শুক্রবার দুপুরে বগুড়া শহরের নাজ গার্ডেনে সিএসএফ গ্লোবালের আয়োজনে ডা: জুবাইদা রহমানের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Bogura
বগুড়ায় সিএসএফ গ্লোবালের আয়োজনে ডা: জুবাইদা রহমানের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তারেক রহমান দম্পতি
বগুড়ায় সিএসএফ গ্লোবালের আয়োজনে ডা: জুবাইদা রহমানের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তারেক রহমান দম্পতি |বাসস

যে যার অবস্থান থেকে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের নাজ গার্ডেনে সিএসএফ গ্লোবালের আয়োজনে ডা: জুবাইদা রহমানের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তারেক রহমান বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের জন্য সুযোগ তৈরি করে দিতে পারলে তারা স্বাভাবিক মানুষের মতো সমাজে চলাফেরা করতে পারবেন। তারাও সমাজেরই অংশ এবং তাদের ভেতরে অনেক প্রতিভা রয়েছে।’

অনুষ্ঠানে ডা: জুবাইদা রহমান সিএসএফ গ্লোবালের উদ্যোগের প্রশংসা করে বলেন, শিশু-কিশোরদের স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্ত করতে পরিকল্পিত রাজনীতির প্রয়োজন রয়েছে, যাতে তারা ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

হুইল চেয়ার বিতরণের আগে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা তাদের বক্তব্য দেন এবং শেষে গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে তারেক রহমান জুমার নামাজ আদায়ের জন্য বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে যান। সেখান থেকে তার রংপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সূত্র : বাসস