খুব শিগগিরই বিএনপির কাউন্সিল হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার (১৯ জুলাই) নির্বাচন কমিশনে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়া শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘খুব শিগগিরই বিএনপির কাউন্সিল হবে। প্রতিবছরের ন্যায় এ বছরের দলের আয়-ব্যয়ের হিসেব নির্বাচন কমিশনে দেয়া হয়েছে। গণতন্ত্রের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ৩১ জুলাইয়ের আগেই আয়-ব্যায়ের হিসেব জমা দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে সেটি নির্বাচন কমিশন ও আদালতের বিষয়।’
এ নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কি না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।



