বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টায় গুলশানস্থ চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ওষুধ শিল্প সমিতির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি ও ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির, মহাসচিব ও ডেল্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: জাকির হোসেনসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সাবেক প্রতিমন্ত্রী ও একমি ফার্মাসিউটিক্যালস-এর চেয়ারম্যান মিজানুর রহমান সিনহা।
বৈঠকে দেশের ওষুধ শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, নীতি নির্ধারণ, রফতানি সম্ভাবনা এবং সামগ্রিক অর্থনীতিতে এ খাতের অবদান বিষয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



