ভারতের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার (১২ জুন) এক বিবৃতিতে এ শোক জানান।
বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই দুর্ঘটনায় পতিত হয়। বিমানটিতে ক্রুসহ ২৪২ জন যাত্রী ছিলেন। ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে বিমানের সকল যাত্রী নিহত হয়েছেন।
‘আমি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। আমরা আশা প্রকাশ করছি ভারতের সরকার ও জনগণ শিগগিরই তাদের এ শোক ও ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।’



