মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজে ভোট দেবেন মামুনুল হক

মামুনুল হক বৃহস্পতিবার সকাল ৮টায় মোহাম্মদপুরে সাত মসজিদ রোডে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজের ২য় ও ৩য় তলায় স্থাপিত ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নয়া দিগন্ত অনলাইন
মামুনুল হক
মামুনুল হক |ফাইল ছবি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির এবং ঢাকা-১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মামুনুল হক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদপুরে ভোট প্রদান করবেন।

মামুনুল হক বৃহস্পতিবার সকাল ৮টায় মোহাম্মদপুরে সাত মসজিদ রোডে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজের ২য় ও ৩য় তলায় স্থাপিত ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাসস