আইআরআই প্রতিনিধিদলের সাথে বিএনপির বৈঠক অনুষ্ঠিত

বৃহস্পতিবার বেলা ১১টা গুলশান বিএনপির চেয়ারপারসন অফিসে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

অনলাইন প্রতিবেদক
আইআরআই প্রতিনিধিদলের সাথে বিএনপির বৈঠক
আইআরআই প্রতিনিধিদলের সাথে বিএনপির বৈঠক |নয়া দিগন্ত

আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধিদলের বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা গুলশান বিএনপির চেয়ারপারসন অফিসে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা ড. মাহাদী আমিন অংশ নেন।

অন্যদিকে, আইআরআই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা, উপ-পরিচালক ম্যাথিউ কার্টার ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।