বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থল তিন শ’ ফিট এলাকায় যাচ্ছেন। এসময় তিনি হাত নেড়ে জনগণকে অভিবাদন জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী বাসটি মঞ্চের উদ্দেশে রওনা হয়। বাসটি ঘিরে ছিল নিরাপত্তা বাহিনীর কড়া পাহারা।
এসময় বাসটির সামনের অংশে দাঁড়িয়ে জনগণকে হাত নেড়ে অভিবাদন জানাতে থাকেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান।



