নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। রাজনৈতিক অঙ্গনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই হামলা চালানো হয়েছে।

অনলাইন প্রতিবেদক
নয়া দিগন্ত

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে।

শনিবার রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে আগত অজ্ঞাত দুষ্কৃতিকারীরা চলন্ত অবস্থায় একটি ককটেল ছুড়ে মারে এবং দ্রুত নাইটেঙ্গেল মোড়ের দিকে পালিয়ে যায় বলে জানা গেছে।

আরো জানা গেছে, বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং অল্পের জন্য বড় ধরনের ইনজুরি থেকে রক্ষা পান।

ঘটনার বিষয়ে বিএনপির কেন্দ্রীয় দফতরের সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, ‘এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। রাজনৈতিক অঙ্গনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই হামলা চালানো হয়েছে। আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এবং জাতীয়তাবাদী শক্তি হিসেবে ঐক্যবদ্ধভাবে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করব ইনশাআল্লাহ।’