গণসংস্কৃতি পরিষদের নতুন আহ্বায়ক হাবিব, সদস্যসচিব রোমান

রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাঁচার মেলায় এ কমিটি ঘোষণা করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

নয়া দিগন্ত অনলাইন
গণসংস্কৃতি পরিষদের নতুন কমিটির সদস্য ও অন্যরা
গণসংস্কৃতি পরিষদের নতুন কমিটির সদস্য ও অন্যরা |নয়া দিগন্ত

গণসংস্কৃতি পরিষদের ৩১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে আহ্বায়ক হিসেবে আহসান হাবিবকে ও সদস্যসচিব হিসেবে রোমানকে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে সেগুনবাগিচায় কচি-কাঁচার মেলায় এ কমিটি ঘোষণা করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সঙ্গীতা হক, এন এইচ কানন, ফয়সাল আহমেদ, জুবায়ের আহমেদ মো: আবদুল আজিজ, মাহফুজ নুসরাত মোনা, মো: মুসা মিয়া। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে নিলয় হোসেন রবিন, তারেক হাসান, মাহবুবুর রহমান জসিম, মো: মাসুদ রানা সুমন, রবিউল ইসলাম শুভ, বনি আমিন সিফাত, আরবি আহমেদ শাওন। কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন সুরাইয়া আক্তার আন্তা, নাঈম হোসেন সংগ্রাম, সারমিন জাহান, সাহেব আলী, হাসিব মল্লিক, জহিরুল ইসলাম, মো: নুরুজ্জামান, খান শাহরিয়ার ফয়সাল, নাঈম হোসেন, মুনিয়া মুন, রেশমা আক্তার, সুমন শেখ, অহিদুল ইসলাম, মো: শাহ-আলম।

এছাড়া পাঁচজনকে গণসংস্কৃতি পরিষদের উপদেষ্টা করা হয়। তারা হলেন হাবিবুর রহমান রিজু, আরিফুর রহমান, হাবিবুর রহমান, আবু হানিফ, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী।