ধানমন্ডি–৩২ এলাকায় জামায়াতের ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ

মঙ্গলবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা ‘ফ্যাসিবাদবিরোধী’ স্লোগান দিয়ে ধানমন্ডি–৩২ নম্বর এলাকায় জড়ো হন।

নয়া দিগন্ত অনলাইন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি প্রতিরোধের দাবিতে রাজধানীর ধানমন্ডি–৩২ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা ‘ফ্যাসিবাদবিরোধী’ স্লোগান দিয়ে ধানমন্ডি–৩২ নম্বর এলাকায় জড়ো হন।

দলীয় সূত্র জানায়, মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, থানা কর্মপরিষদের সদস্য আনিসুজ্জামান, কলাবাগান থানা আমির জাহিনুর রহমানসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি ধানমন্ডি–৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু হয়ে ধানমন্ডি–২৭ মোড় পর্যন্ত গিয়ে পুনরায় একই এলাকায় ফিরে শেষ হয়।

বিক্ষোভ চলাকালে এলাকায় অতিরিক্ত জনসমাগম ও রাজনৈতিক উত্তেজনা দেখা গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।