পিতৃহীন রাইসা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তারেক রহমানের শুভেচ্ছা

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এ শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা পৌঁছাতে ব্যবস্থা নেন।

অনলাইন প্রতিবেদক
পিতৃহীন রাইসাকে তারেক রহমানের শুভেচ্ছা
পিতৃহীন রাইসাকে তারেক রহমানের শুভেচ্ছা |নয়া দিগন্ত

মিথ্যা মামলায় কারা হেফাজতে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি পুলিশ কর্তৃক হত্যার শিকার ঢাকা মহানগর বিএনপির ৫৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের মেয়ে ইকরা এনজেল রাইসা বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হওয়া এসএসসি ফলাফলে জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষায় এমন ভালো ফলাফলের সংবাদ শুনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেয়ার নির্দেশ দেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা পৌঁছাতে ব্যবস্থা নেন। তাৎক্ষণিকভাবে ইকরা এনজেল রাইসার পুরানো ঢাকার লালবাগের বাসায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল পাঠান তিনি। প্রতিনিধিদলটি তারেক রহমানের পক্ষ থেকে ফুল, মিষ্টি, গল্পের বই ও ড্রেস উপহার দেন রাইসাকে এবং ভবিষ্যতে তার উজ্জ্বল সাফল্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।