গণঅধিকার পরিষদের ১ম ধাপে ৩৬ জন প্রার্থীর তালিকা ঘোষণা

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

নয়া দিগন্ত অনলাইন

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম ধাপে ৩৬ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৩টায় দলটির কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এই তালিকা ঘোষণা করেন। পর্যায়ক্রমে বাকি আসনগুলোর তালিকা ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

ঘোষিত প্রার্থীরা হলেন- নুরুল হক নুর, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা), মো: রাশেদ খান, ঝিনাইদহ-২, ফারুক হাসান, ঠাকুরগাঁও-২, হাসান আল মামুন, নেত্রকোনা-২ (সদর, বারহাট্টা), আবু হানিফ, কিশোরগঞ্জ-১ (সদর, হোসেনপুর), শাকিল উজ্জামান, টাঙ্গাইল-২ (গোপালপুর -ভূঞাপুর), হানিফ খান সজিব, রংপুর-১ (গংগাচড়া), শহিদুল ইসলাম ফাহিম, পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি), আব্দুজ জাহের, নোয়াখালী-৪ (সদর- সুবর্নচর) অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, কুড়িগ্রাম-৩ (উলিপুর)।

অ্যাডভোকেট আশরাফুল বারী নোমান, হবিগঞ্জ-৩ (সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই), অ্যাডভোকেট খালিদ হাসেন, খুলানা-৫ (ডুমুরিয়া-ফুলতলা), আবদুর রহমান, গাজীপুর-২ (সদর, টঙ্গী), কবীর হোসেন,

টাঙ্গাইল-৬ (নাগরপুর -দেলদুয়ার), গোলাম সরওয়ার খান জুয়েল, পাবনা-২ (সুজানগর-বেড়া), মনজুর মোর্শেদ মামুন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া), তোফাজ্জল হোসেন, টাঙ্গাইল- ৭ (মির্জাপুর), মোহাম্মদ জাহিদুর রহমান, মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান, শ্রীনগর), অ্যাডভোকেট জাহিদুর রহমান, সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ), মো: শফিকুল ইসলাম শফিক, (কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া- কটিয়াদী)।

আব্দুল কাদের প্রাইম, কক্সবাজার-১ (পেকুয়া-চকরিয়া), শেখ শওকত হোসেন, ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া), ইব্রাহিম রওণক, ঢাকা-৫ (যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী), কামরুন নাহার ডলি, চট্টগ্রাম-৯ (বাকলিয়া-কোতোয়ালি-চকবাজার), মির মো: শাহজাহান, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর), মো: সুরুজ্জামান, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী), সোহাগ হোসাইন বাবু, নীলফামারী-৩, ব্যারিস্টার মহিউদ্দিন ইউসুফ, বরগুনা-১ (সদর), মুনতাজুল ইসলাম, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া), ডা: এমদাদুল হাসান, চট্রগ্রাম-১২ (পটিয়া)।

মো: ইমরান খান রাসেল, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া), ওয়াহেদুর রহমান মিল্কি, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও), মিজানুর রহমান ভূঁইয়া, ঢাকা-১৩ (মোহাম্মদপুর), মোহাম্মদ ইলিয়াস হোছাইন, মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়), রবিউল হাসান, পটুয়াখালী-৪, ও নাছরিন আক্তার লাকী, চট্রগ্রাম-৩।