যমুনায় যাচ্ছে বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দল

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ড. আবদুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী অংশ নেবেন।

অনলাইন প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে বিএনপি চার সদস্যের প্রতিনিধি দল যমুনায় যাবেন।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় সাড়ে ৭টায় এ প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন।

বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী অংশ নেবেন।