জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী

৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল সফল করার আহ্বান জামায়াতের

‘গণমিছিল সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি সহকারে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য জামায়াতে ইসলামীর সকল জেলা ও মহানগরী সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

নয়া দিগন্ত অনলাইন

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল সফল করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, ‘২০২৪ জুলাইয়ের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে পূর্বঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল মহানগরী ও জেলা শাখার প্রতি আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানাচ্ছি।’

‘গণমিছিল সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি সহকারে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য জামায়াতে ইসলামীর সকল জেলা ও মহানগরী সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি দেশের সকল নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসাথে গণমিছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’