ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান।

নয়া দিগন্ত অনলাইন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটে জয় বাংলাদেশের, ইনসেটে- ডা: শফিকুর রহমান
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটে জয় বাংলাদেশের, ইনসেটে- ডা: শফিকুর রহমান |সংগৃহীত

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

রোববার (১৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন।

পোস্টে ডা: শফিকুর রহমান লেখেন, ‘ডারউইন টেস্টে বাংলাদেশের ইতিহাস গড়া বিজয়! ওয়েল ডান, বাংলাদেশ ক্রিকেট টিম!’

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টানা ১১টি সেশন অস্ট্রেলিয়াকে ডমিনেট করে টাইগাররা। বাংলাদেশের দলের এমন ঐতিহাসিক সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।