মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে খালেদা জিয়ার লাশ

খালেদা জিয়ার লাশ বহনকারী জাতীয় পতাকায় মোড়ানো গাড়িটি গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে রওনা দিয়েছে, যেখানে আজ তার জানাজা অনুষ্ঠিত হবে।

অনলাইন প্রতিবেদক
মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে খালেদা জিয়ার লাশ বহনকারী গাড়ি
মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে খালেদা জিয়ার লাশ বহনকারী গাড়ি |নয়া দিগন্ত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লাশ বহনকারী জাতীয় পতাকায় মোড়ানো গাড়িটি মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে রওনা দিয়েছে।

গাড়িটি আজ বুধবার বেলা ১১টার দিকে বের হয়।

ধারণা করা হচ্ছে, সেটি এখন মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে যাচ্ছে। সেখানেই খালেদা জিয়ার জানাজা হবে। দেশ-বিদেশের শীর্ষ নেতা ও কূটনীতিকদের বাইরে সর্বস্তুরের মানুষজন সেখানে খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাবেন।

এর আগে, সকাল ৯টার পরে বেগম খালেদা জিয়ার লাশ এভারকেয়ার হাসপাতাল থেকে তার ছেলে তারেক রহমানের গুলশানের বাসভবনে নেয়া হয়। প্রাথমিকভাবে কথা ছিল, তার লাশ প্রথমে গুলশানে তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেয়া হবে।

তারেক রহমানের গুলশানের বাসভবনে পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান বেগম খালেদা জিয়াকে।