ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার রাতে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো: রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
তিনি জানিয়েছেন, শরিফ ওসমান হাদি মৃত্যুবরণ করায় কমিশন গভীর শোক প্রকাশ করছে। একইসাথে নির্বাচন কমিশন তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।



