মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে জামায়াতের বৈঠক

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল |সংগৃহীত

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টায় ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহেরের নেতৃত্বে এ প্রতিনিধিদলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান ও জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম।