জাগপা’র নোয়াখালী জেলা কমিটি ঘোষণা

আজ জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এ কমিটির অনুমোদন করেন।

অনলাইন প্রতিবেদক
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) |নয়া দিগন্ত

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর নোয়াখালী জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এ কমিটির অনুমোদন করেন।

মো: আবু নাছেরকে সভাপতি এবং মোহাম্মদ তারেক রহমানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট এ আংশিক কমিটি গঠন করা হয়। নোয়াখালী জেলা কমিটি সমন্বয় ও ঘোষণা করেন জাগপার গণসংযোগ সমন্বয়ক নজরুল ইসলাম বাবলু।

ওই কমিটিতে সদস্য হিসেবে জাগপার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম রহমত উল্লাহ ভূঁইয়া এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকরাম হোসেন নির্বাচিত হয়েছেন।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে মো: সামছুল ইসলাম ও মো: নূর নবী এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: শাহাদাত হোসেন, নাইমুল ইসলাম ও মো: মোশাররেফ হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সাংগঠনিক সম্পাদক মো: কামাল উদ্দিন, দফতর সম্পাদক নাজমুল ইসলাম নাসিম, প্রচার সম্পাদক এম এইচ সজিব উদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক রাশেদ সালেহ, অর্থ বিষয়ক সম্পাদক মো: নিলয় সরকার এবং সদস্য আরমান চৌধুরী।