সালাহউদ্দিনের নেতৃত্বে প্রধান উপদেষ্টার বৈঠক যোগ দেবে বিএনপি

বিকেলে ৪টায় রাজধানীর বেইলী রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

অনলাইন প্রতিবেদক
বিএনপির লোগো
বিএনপির লোগো |সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঐকমত্য কমিশনের সর্বদলীয় বৈঠকে অংশ নেবে বিএনপি। এতে বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাহ উদ্দিন আহমদের নেতৃত্বে থাকবেন দলটির আরো দুই প্রতিনিধি।

সোমবার বিকেলে ৪টায় রাজধানীর বেইলী রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। বাকি সদস্যরা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাঈল জবিউল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।