‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে দলগতভাবে অংশ নেবে গণঅধিকার পরিষদ

কর্মসূচিতে যোগ দেয়ার জন্য দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দুপুর ১টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

'মার্চ ফর গাজা' কর্মসূচিতে দলগতভাবে অংশগ্রহণ করবে গণঅধিকার পরিষদ। দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্মসূচিতে যোগ দেয়ার জন্য দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দুপুর ১টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান আবু হানিফ।