জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।
আজ রোববার সন্ধ্যায় সাড়ে ৮টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বেইলি রোড সার্কিট হাউজের পার্শ্ববর্তী বাসায় প্রবেশ করেন তারেক রহমান।
তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নাহিদ ইসলাম।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এনসিপি পক্ষে ছিলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চল মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।



