খালেদা জিয়ার জানাজার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন সবাই

দুপুর ২টার দিকে তারা সবাই জানাজার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
সবাই বেগম খালেদা জিয়ার জানাজার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন
সবাই বেগম খালেদা জিয়ার জানাজার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন |ইন্টারনেট

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা লাখো মানুষ সংসদ ভবন এলাকায় জড়ো হয়েছেন।

আজ বুধবার দুপুর ২টার দিকে তারা সবাই জানাজার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন।

জানাজায় অংশ নিতে দেশের দূর-দূরান্ত থেকে সর্বস্তরের মানুষ সংসদ ভবন এলাকায় জড়ো হয়েছেন।

সেইসাথে, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে বাংলাদেশে এসেছেন।

মানুষের ভিড় সংসদ ভবন এলাকা, মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে আগারগাঁও, বিজয় স্মরণি, এলিভিটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতীব মুফতি আবদুল মালেক।

জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকায় এসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের অন্য সদস্য, তিন বাহিনী প্রধানসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা।

এছাড়া বিভিন্ন দূতাবাসের কূটনীতিক ও বিদেশী অতিথিরাও সেখানে রয়েছেন।