নেপালে বাংলাদেশী রাষ্ট্রদূতের সাথে মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাতে নেপালে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

নিজস্ব প্রতিবেদক
নেপালে বাংলাদেশী রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাওলানা মামুনুল হক
নেপালে বাংলাদেশী রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাওলানা মামুনুল হক |ছবি : নয়া দিগন্ত

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এর আগে কাঠমান্ডুস্থ দূতাবাসে মাওলানা মামুনুল হককে রাষ্ট্রদূতের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয় বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাতে নেপালে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একইসাথে বাংলাদেশ ও নেপালের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের সহ-সভাপতি মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহ-সভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।