মিরপুরে ব্যারিস্টার আরমানকে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক
মিরপুরে ব্যারিস্টার আরমানকে গণসংবর্ধনা
মিরপুরে ব্যারিস্টার আরমানকে গণসংবর্ধনা |সংগৃহীত

মিরপুর দক্ষিণ শাখা প্রশাসনিক ১১ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমানের গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মিরপুর দক্ষিণ থানা শাখার আমির অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো: রাকিবুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মো: মাহফুজুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লার সামাজিক নেতৃবৃন্দ। পরিশেষে ইফতার ও গণসংবর্ধনার মাধ্যমে প্রোগাম শেষ হয়।