জুলাই শহীদ ওয়াসিম ও আহসানের কবর জিয়ারতের মাধ্যমে গণঅধিকারের গণসংযোগ শুরু

গণঅধিকার পরিষদ মনে করে, জুলাই শহীদরা কোনো একক দল কিংবা গোষ্ঠীর নয়, তারা সমগ্র জাতির। তাই দলটি জুলাই শহীদ ওয়াসিম ও আহসানের কবর জিয়ারতের মাধ্যমে গণঅধিকারের গণসংযোগ শুরু করেছে।

নয়া দিগন্ত অনলাইন
গণঅধিকার পরিষদের গণসংযোগ শুরু
গণঅধিকার পরিষদের গণসংযোগ শুরু |নয়া দিগন্ত

কক্সবাজারে জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিম আকরাম ও আহসান হাবিবের কবর জিয়ারতের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের গণসংযোগ শুরু হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) দু’ শহীদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দেশব্যাপী গণঅধিকার পরিষদের গণসংযোগ কক্সবাজার থেকে শুরু হলো।

গণঅধিকার পরিষদ মনে করে, জুলাই শহীদরা কোনো একক দল কিংবা গোষ্ঠীর নয়, তারা সমগ্র জাতির। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেঈমানি করে বাংলাদেশে আর কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, আব্দুজ জাহের, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কেন্দ্রীয় নেতা প্রাইম কাদেরসহ কক্সবাজার জেলার নেতাকর্মীরা।