বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে দলটির স্থায়ী কমিটির সদস্যরা।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে এ সংবাদ সম্মেলন ডেকেছে বলে জানা গেছে।



