বৈঠকে অংশ নিতে যমুনায় এসেছে এনসিপি নেতারা

ড. ইউনূসের সাথে বৈঠক করার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসেছেন নবগঠিত রাজনৈতিক দল এনসিপি'র নেতারা।

নয়া দিগন্ত অনলাইন
যমুনায় এনসিপি নেতা তাসনিম জারা, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আরিফুল ইসলাম আদীব
যমুনায় এনসিপি নেতা তাসনিম জারা, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আরিফুল ইসলাম আদীব |সংগৃহীত

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসেছেন নবগঠিত রাজনৈতিক দল এনসিপি'র নেতারা।

এই দলের সাথে প্রধান উপদেষ্টার আজ রাত সাড়ে ৮টায় বৈঠক হওয়ার কথা।

দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির প্রতিনিধি হিসেবে আরো এসেছেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।