গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কলাবাগান (পূর্ব ও পশ্চিম) থানার যুব বিভাগের উদ্যোগে এক বিশাল যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিপূর্ব পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এমপি।
মহানগরীর মজলিসে শূরা সদস্য ও কলাবাগান পূর্ব থানা আমির জাহেনুর রহমানের সভাপতিত্বে এবং মহানগরীর মজলিসে শূরা সদস্য ও কলাবাগান পশ্চিম থানা আমির মোস্তাফিজুর রহমান মোস্তাকের পরিচালনায় পান্থপথ মোড়ে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ধানমন্ডি জোন পরিচালক অধ্যাপক নূর নবী মানিক।
সভায় আরো বক্তব্য রাখেন কলাবাগান পূর্ব থানা সেক্রেটারি ও ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বারী, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী প্রকৌশলী এস এম রাজিবুল হক, মাওলানা আবু ইউসুফ ও আব্দুল হক মানিক।
এ সময় কলাবাগান পশ্চিম থানা সেক্রেটারি মোতাহার হোসেনসহ কলাবাগান পূর্ব ও পশ্চিম থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে পান্থপথ মোড় থেকে এক বিশাল যুব র্যালি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।



