চরমোনাই পীরের সাথে দেখা করবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান সবার সাথে সাক্ষাৎ করছেন।

নয়া দিগন্ত অনলাইন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও  বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম |ইন্টারনেট

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আজ সোমবার সোমবার সন্ধ্যায় সৈয়দ রেজাউল করিমের ঢাকায় সিদ্ধেশ্বরী এলাকার বাসায় যাবেন তিনি।

ইসলামী আন্দোলনের মিডিয়া সেল এই তথ্য জানিয়েছেন।

এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে তাদের বাসায় গিয়ে দেখা করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান সবার সাথে সাক্ষাৎ করছেন বলে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে।