জামায়াতের জাতীয় সমাবেশ : প্রচার ও মিডিয়া বাস্তবায়ন উপ-কমিটির বৈঠক অনুষ্ঠিত

বৈঠকে জাতীয় সমাবেশ সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বশীলদের মাঝে সুনির্দিষ্টভাবে দায়িত্ব বণ্টন করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
জামায়াতের জাতীয় সমাবেশ বাস্তবায়নে প্রচার ও মিডিয়া উপ-কমিটির বৈঠক
জামায়াতের জাতীয় সমাবেশ বাস্তবায়নে প্রচার ও মিডিয়া উপ-কমিটির বৈঠক

আগামীকাল শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে বাস্তবায়ন উপ-কমিটির (প্রচার ও মিডিয়া) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এতে কেন্দ্রীয় প্রচার, মিডিয়া ও আইটি, ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের প্রচার, মিডিয়া ও আইটি এবং ইসলামী ছাত্রশিবিরের প্রচার, মিডিয়া ও আইটি বিভাগের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রচার, মিডিয়া ও আইটি উপ-কমিটির সার্বিক কাজের পর্যালোচনা করা হয় এবং সমাবেশের দিন (১৯ জুলাই) জাতীয় সমাবেশ সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বশীলদের মাঝে সুনির্দিষ্টভাবে দায়িত্ব বণ্টন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি