বগুড়ায় তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

নয়া দিগন্ত অনলাইন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান |ফাইল ছবি

বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০টা ২০ মিনিটে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো: তৌফিকুর রহমান মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো: তৌফিকুর রহমান বলেন, তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। তাই তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও ঘোষণা করা হয়।

সূত্র : বাসস