বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আজ রোববার বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিকেলে দুই দফায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা।
প্রথম দফায় বিকেল ৫টায় সাক্ষাৎ করবেন -
১) কর্নেল (অবঃ) অলি আহমেদ, বীর বিক্রম
২) মাহমুদুর রহমান মান্না
৩) সাইফুল হক
৪) জুনায়েদ সাকী
৫) হাসনাত কাইয়ুম
৬) মুজিবর রহমান মঞ্জু
৭) মুজাহিদুল ইসলাম সেলিম
৮) খালেকুজ্জামান ভূঁইয়া
৯) টিপু বিশ্বাস
১০) শেখ রফিকুল ইসলাম বাবলু
১১) শহীদ উদ্দিন মাহমুদ স্বপন
দ্বিতীয় দফায় সন্ধ্যা ৬টায় সাক্ষাৎ করবেন-
১) মাওলানা সাদিকুর রহমান
২) মাওলানা রেজাউল করিম
৩) মাওলানা মামুনুল হক
৪) মাওলানা আহমেদ আব্দুল কাদের
৫) মাওলানা আজিজুল হক ইসলামাবাদি
৬) মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী
৭) নুরুল হক নূর
৮) মাওলানা মুসা বিন ইজহার
৯) মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি



