খালেদা জিয়ার মৃত্যুতে তিতাসের গভীর শোক

‘আমরা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদান করুন। আমীন।’

নয়া দিগন্ত অনলাইন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বার্তায় এ শোক প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

বার্তায় বলা হয়, ‘খালেদা জিয়ার মৃত্যুতে তিতাস গ্যাসের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করছে। আমরা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদান করুন। আমীন।’

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।