হুমায়ূন কবির

তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান

‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভোটে জিতলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।’

নয়া দিগন্ত অনলাইন
তারেক রহমান
তারেক রহমান |সংগৃহীত

তফসিল ঘোষণা হলেই তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।

তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষ দিকে ঘোষিত হবে। সে অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।’

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলায় আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

হুমায়ূন কবির বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভোটে জিতলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।’ বিবিসি