বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করতে চিঠি দিয়েছে তাদের কেন্দ্রীয় সংগঠন বিএনপি।
বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয় থেকে এ দু’নেতাকে সন্ধ্যায় চিঠি দেয়া হয়েছে। বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদু'র সাম্প্রতিক বক্তব্যে দলের মধ্যে এবং বাইরে ইমেজ ক্ষুণ্ণ হয়েছে। বক্তব্য দেয়ার ক্ষেত্রে আরো সতর্ক হতে কঠোরভাবে নির্দেশ দিয়েছে বিএনপি।
এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। এখনো কোনো প্রকার চিঠি পাইনি।



