ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১৭ সংসদীয় আসনের একটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেবেন। এ কেন্দ্রে ভোট দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও।
জানা গেছে, তারেক রহমানের সাথে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে কেন্দ্রে ভোট দিতে আসবেন জাইমা রহমান।



