জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শনিবার (২৮ মার্চ) দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এক শোকবার্তায় মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, দিলারা হাফিজ একজন বিদগ্ধ শিক্ষিকা ছিলেন। তার ইন্তেকালে দেশ একজন গুণী শিক্ষাবিদকে হারালো।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর চরমোনাইও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমার রূহের মাগফিরাত ও জান্নাতে উচ্চ মাকাম কামনা করেন। বাসস



