ছাত্রশিবিরের মেডিক্যাল জোনের সভাপতি ডা. জুলফিকার, সেক্রেটারি ডা. আদনান

সদস্যদের প্রত্যক্ষ ভোটে শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. জুলফিকার আলী। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি শাখা সেক্রেটারি হিসেবে ডা. আদনান হামজাকে মনোনীত করেন।

নয়া দিগন্ত অনলাইন
সভাপতি ও সেক্রেটারি
সভাপতি ও সেক্রেটারি |সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেডিক্যাল জোন শাখার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. জুলফিকার আলী। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি শাখা সেক্রেটারি হিসেবে ডা. আদনান হামজাকে মনোনীত করেন।

বুধবার (২৪ জুন) শাখার সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সদস্য সমাবেশে এ নির্বাচন ও মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান। এছাড়া শাখার সাবেক সভাপতিরাও উপস্থিত ছিলেন।

সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত ডা. জুলফিকার আলীকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান।

পরে নবনির্বাচিত সভাপতি সদস্যদের পরামর্শক্রমে ডা. আদনান হামজাকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের কার্যক্রম শেষ হয়।