বাংলদদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সদ্য নিযুক্ত প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, সংবাদমাধ্যম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পূর্বশর্ত স্বাধীন।
তিনি বলেন, ‘আমরা যদি বাংলাদেশটাকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে চাই। এর জন্য দায়িত্বশীল স্বাধীন সংবাদমাধ্যম দরকার।’
শনিবার (৩ জনিুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনে কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদেরকে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
সালেহ শিবলী বলেন, ‘আমি নতুন দায়িত্ব পেয়েছি। আমি প্রথমেই কথাটা এভাবে বলতে চাই- বাংলাদেশের গণতন্ত্রকামী স্বাধীনতাপ্রিয় জনগণ সবাইকে সাথে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা গণতান্ত্রিক, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার পরিকল্পনা করেছেন। এ ধরনের একটি দেশ গঠনের জন্য রাষ্ট্র, সরকার, সমাজ গঠনের জন্য জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ একটা সরকার প্রতিষ্ঠা প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘জনগণের পক্ষ থেকে সংবাদপত্রের সাথে যেভাবে যোগাযোগটা রক্ষা করা দরকার আমি সে কাজটাই সুন্দরভাবে করতে চাই। এজন্য সবার সহযোগিতা দরকার।’ বাসস



