নবনির্বাচিত এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে, সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম |সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

বুধবার দুপুর ১২টার পর জাতীয় সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে তিনি শপথ গ্রহণ করেন।

সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে, সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী, জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ পাঠ করান।

শপথ গ্রহণ শেষে নুসরাত তাবাসসুম সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। কিন্তু ৪টা ১৯ মিনিটে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন। বিলম্ব দেখিয়ে ইসি তার মনোনয়নপত্র গ্রহণ করেনি। পরে উচ্চ আদালতের নির্দেশে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়।