গণঅধিকার পরিষদের নির্বাহী কমিটি পুর্নগঠনে ৫ সদস্যের কমিটি গঠন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংগৃহীত

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠনের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পাঁচ সদস্যের কমিটিতে রয়েছেন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, উচ্চতর পরিষদ সদস্য সাকিব হোসাইন, দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান।

এ কমিটিকে সাত দিনের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হয়েছে।