তারেক রহমানের সাথে ইইউ’র প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সাথে ইইউ’র প্রধান নির্বাচন পর্যবেক্ষকের এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

নয়া দিগন্ত অনলাইন
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে ইইউ’র প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে ইইউ’র প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ |বাসস

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবসের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সাথে ইইউ’র প্রধান নির্বাচন পর্যবেক্ষকের এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।

সূত্র : বাসস