দ্বিতীয় লংমার্চের ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের

১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমায়েত হয়ে সকাল ৮টা পর্যন্ত এক ঘণ্টার উদ্বোধনী সভা শেষে লংমার্চ শুরু হবে। পথে পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে।

নয়া দিগন্ত অনলাইন
১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে প্রেস ব্রিফিং করেন হামিদুর রহমান আযাদ
১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে প্রেস ব্রিফিং করেন হামিদুর রহমান আযাদ |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট দ্বিতীয় লংমার্চের ঘোষণা দিয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অনুষ্ঠিত হবে এ লংমার্চ।

রোববার (১৩ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমায়েত হয়ে সকাল ৮টা পর্যন্ত এক ঘণ্টার উদ্বোধনী সভা শেষে লংমার্চ শুরু হবে। পথে পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে।

মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা হয়ে রংপুর জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হবে।

তিনি বলেন, ‘ছয় দফা দাবি এখন সাত দফায় রূপান্তরিত হয়েছে। দেশে দুর্নীতি প্রতিযোগিতার ভিত্তিতে চলছে এবং দুর্নীতি, দখলদারিত্ব ও চাঁদাবাজি বিগত ফ্যাসিস্ট আমলকেও ছাড়িয়ে যাচ্ছে। এ কারণে নতুন করে এ দাবি যুক্ত করা হয়েছে।’

একইসাথে গণভোটের গণরায় বাস্তবায়ন, তেল সঙ্কট ও এর সাথে রাজনৈতিক, সামাজিক সঙ্কট মোকাবেলায় সরকার কোনো সমাধান দিতে পারেনি বলে অভিযোগ করেন হামিদুর রহমান আযাদ।