ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কসবা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, দোকান, মসজিদ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার। এ সময় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।
তিনি বুধবার (২৯ এপ্রিল) সকালে বাদৈর ইউনিয়নের শিকারপুর গ্রামে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী, কায়েমপুর ইউনিয়ন মইনপুর মহিলা মাদরাসার শিক্ষক, চিকিৎসাধীন আহত ও রোগী এবং চাপিয়া গ্রামে ক্ষতিগ্রস্ত দু’টি পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।
আতাউর রহমান সরকার ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান, মসজিদ ও বাড়ি নির্মাণ এবং চিকিৎসা সেবা নিশ্চিতে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির শিবলী নোমানি, সেক্রেটারি নুরুল আমিনসহ অন্যরা।



